নারীর প্রতি সহিঞ্ষু আচরণ ও নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে-টিএইচআরবি’র আলোচনা সভায় বক্তারা

নারীর প্রতি সহিঞ্ষু আচরণ ও নারীবান্ধব পরিবেশ তৈরি করতে হবে-টিএইচআরবি’র আলোচনা সভায় বক্তারা
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicC5QH3jbAI42VT4okuZe9eWptpir1bOIFsM2bESH3_j3f8fGt2A9fDAHCJqN_UW1fcjWAvX9KT5cDJJ0lFuOJx9Z05uFBEtdknolqsjMif8YfFpH1BM9ubAVIOFs_-zuzpkzMAr0qvcQ/s72-c/THRB.jpg
নারীর প্রতি অহিংসু আচরণ ও নারীবন্ধব পরিবেশ তৈরি করতে হবে। এই কাজটি রাষ্ট্র ও সমাজ করতে পারে। নারীবান্ধব আদালত, পুলিশি ব্যবস্থা ও কর্মস্থল তৈরি করার জন্য সকল প্রক্রিয়া রাষ্ট্রকে দল-মতের উর্ধ্বে এসে কাজ করতে হবে। পুরুষশাসিত সমাজ নয়, মানুষ শাসিত মানবিক সমাজ গঠনের পূর্বশর্ত হচ্ছে নারীর প্রতি সহিংস আচরণ বন্ধ করা। নারীর পূর্ণ মর্যাদার জন্য শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে। তাতেই নারীর প্রতি সহিংসতা কমে আসবে। গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার ট্রাস্ট (টিএইচআরবি) চট্টগ্রামস্থ লাল খান বাজার  অফিসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মাসুদা বিলকিস একথা বলেছেন। সভায় এড. গোলাম সরোয়ারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শাহজাহান সাজু, লিলি আকতার, মমতা আকতার, শিল্পী আকতার, রিমি আকতার ও সালাউদ্দিন।

Related program you might see:

Share this Program :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Kutubi Template | Kutubi Template
Copyright © 2011. thrb - All Rights Reserved
Template Created by Creating Website Published by Kutubi Template
Proudly powered by Trust of Human Rights Bangladesh