২৯ এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আলোকচিত্র ,সংবাদের মো: আব্দুল আজিজ প্রতিবাদ ও ব্যাখ্যা
২৯ এপ্রিল বুধবার বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের আলোকচিত্র ও সংবাদের মো: আব্দুল আজিজ ব্যাখ্যা দিয়ে বলেছেন পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়,ভোট কেন্দ্র দখলের জন্য দু পক্ষের গোলাগুলি ও অস্ত্রের মহড়া হয়েছে । তিনি ব্যাখ্যা বলেছেন প্রকৃত পক্ষে তার ছেলে তৌহিদ আজিজ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও লালখান বাজার ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিল। চিহ্নিত সন্ত্রাসী দ্বারা ভোট কেন্দ্র দখল, জালভোট প্রদান, ভোটার ও পোলিং এজেন্টদের মারধরের কারণে সে দুপুর ১২ টায় নির্বাচন বর্জন করে। কিন্তু সকালে নির্বাচন চলাকালীন সময়ে ব্যালট পেপার ছিনতাই, তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের মারধরের প্রতিবাদ করায় সেই চিহ্নিত সন্ত্রাসীরা দুপুর ৩ টায় দা, কিরিচ, চাপাতি ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ তার ভবনে হামলা করে এবং ঘর লক্ষ্য করে গুলিবর্ষণ করে ও ভবনে নিচে রক্ষিত গাড়ী ভাংচুর করে পরবর্তীতে তার ঘরে প্রবেশ করে এরূপ নাশকতা করতে চেষ্টা করে। এমতাবস্থায় সে জান মালের রক্ষা করার জন্য ঘরের ছাদের উপর থেকে তার লাইন্সেসকৃত বৈধ অস্ত্র হতে কয়েক রাউন্ড ফাঁকা বুলেট বর্ষণ করে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, প্রকৃত ঘটনাকে আড়াল করে বিভ্রান্তিকর চিত্র প্রকাশ করার কারণে প্রকৃত সন্ত্রাসী হামলাকারীরা দৃষ্টির অন্তরালে থাকছে যার পরিপ্রেক্ষিতে তারা তার ছেলের সমর্থকদের বাসায় বাসায় সন্ত্রাসী হামলা, দোকানপাট ভাংচুর সহ ভয়াবহ তান্ডব চালাচ্ছে। প্রকাশিত আলোকচিত্র এবং সংবাদের প্রতিবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ।
একটি মন্তব্য পোস্ট করুন