নবীনগর টিএইচআরবি প্রাথমিক বিদ্যালয়ে পুস্তক বিতরণ 2013

নবীনগর টিএইচআরবি প্রাথমিক বিদ্যালয়ে পুস্তক বিতরণ 2013
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjECFg-e7MGAk-er6POMybYgEmeU04XWsZbYKKeu_HsVwVElPs9CHrKEISB00f5Mne60OJInkhP-7-45lc8NUI9IkCymhKYR5reGuVExFvkGz-i_3OD-iHPNixQiek9mMPKSQ4UK_0Ka_8/s72-c/THRB+Book+Distr.+Pic.jpg

ট্রাষ্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ (টিএইচআরবি) কর্তক স্থাপিত ও পরিচালিত পাঁচলাইশ থানাধীন  নবীনগর টিএইচআরবি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩-- ১৫ মার্চ সরকারী পাঠ্যপুস্তক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীনগর সমিতির সভাপতি  মাহাবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় পাঠ্যপুস্তক বিতরণ করেন টিএইচআরবি এর চেয়ারম্যান মাসুদা বিলকিস। সভায় টিএএইচআরবি এর মহাসচিব কামাল পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, চট্টগ্রাম জেলা আহ্বায়ক মোঃ শাহ্ নাজমুল হুদা চৌধুরী, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি- এডভোকেট তসলিম উদ্দিন, সেক্রেটারী এডভোকেট গোলাম সরওয়ার ভূইয়া, দপ্তর সম্পদক আব্দুস ছাত্তার ও   বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।




টিএইচআরবি এর চেয়রম্যান মাসুদা বিলকিস শিক্ষাখাতের উন্নয়নের জন্য বর্তমান সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে টিএইচআরবি ভবিষ্যতে ইহার কার্যক্রম সর্বাত্মক প্রচেষ্টার  মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সেই সাথে শিক্ষক ও অভিভাবকবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য উদাত্ত্য আহবান জানান।

Related program you might see:

Share this Program :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Kutubi Template | Kutubi Template
Copyright © 2011. thrb - All Rights Reserved
Template Created by Creating Website Published by Kutubi Template
Proudly powered by Trust of Human Rights Bangladesh