নড়াইলের সেই তরুণী গৃবধূকে অমাুনষিক নির্যাতনের দায়ে এবার চাচাশ্বশুর গ্রেফতার

নড়াইলের সেই তরুণী গৃবধূকে অমাুনষিক নির্যাতনের দায়ে এবার চাচাশ্বশুর গ্রেফতার







নড়াইলের লোহাগড়ার সম্মান শ্রেণীর ছাত্রী সেই তরুণী গৃহবধূ ববিতা খানমকে গ্রামশুদ্ধ লোকের সামনে গাছে বেঁধে অমানুষিক নির্যাতনের দায়ে তার চাচাশ্বশুর হিরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার শালবরাত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার আরেক চাচাশ্বশুর কালাম শেখকে (৩৫) গ্রেফতার করা হয়।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে মেয়েকে নির্যাতনের দায়ে গত ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জামাই শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম।
মামলার বিবরণে বলা হয়, গত ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে ববিতার শ্বশুরবাড়ি নড়াইলের শালবরাত গ্রামে একটি গাছের সাথে বেঁধে ববিতার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক লাঠিপেটাসহ নির্যাতন করা হয়।
প্রসঙ্গত শুক্রবার ববিতার ওপর তার স্বামী ও শ্বশুরকবাড়ির লোকজনের অমানুষিক নির্যাতনের সচিত্র প্রতিবেদন ছাপে আমার দেশ অনলাইন। এ নিয়ে স আমার দেশ অনলাইনসহ ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।সুত্র আমারদেশ

Related program you might see:

Share this Program :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Kutubi Template | Kutubi Template
Copyright © 2011. thrb - All Rights Reserved
Template Created by Creating Website Published by Kutubi Template
Proudly powered by Trust of Human Rights Bangladesh