ট্রাষ্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর উদ্যোগে স্বাধীনতা দিবস শীর্ষক সেমিনার
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr_GWVwyKCh6P8TbWQOrAaatL5bi7mkfqhgofvWY9-p8GxU6mzoiTQJqf6ExLoQhDpUUKIKap3r-WQKAG1pEMTSL_ClbCIIhcrdxUFmvOE9UoiyIlpS-sph4oDOwPxHFHL0iMCr6Xv5qY/s72-c/thrb.jpg
ট্রাষ্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ (টিএইচআরবি) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে স্বাধীনতা দিবস শীর্ষক সেমিনার চট্টগ্রাম লালখান বাজারস্থ কার্যালয়ে জেলা উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে গত ২৭ মার্চ মহান স্বাধীনতা দিবস শীর্ষক সেমিনার মহানগর কমিটির সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন মহানগর সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার। এতে প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন টিএইচআরবি এর চেয়ারম্যান মাসুদা বিলকিস।
প্রবন্ধের উপর আরো আলোচনা করেন মানবাধিকার কর্মী মোঃ শাহজাহান সাজু, মোঃ আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার সিরাজ উদ দৌলা, খাদিজাতুল কোবরা, নাজনিন আকতার, শাহনাজ আকতার, নাসরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস ও শিউলী বেগম প্রমূখ। সেমিনারে প্রধান অতিথি বলেন, স্বাধীনতা একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক এই সার্বভৌমত্বকে ধরে রাখতে দেশ মাতৃকায় জনগোষ্ঠী সৃষ্টি করতে হবে। দেশের অর্জিত স্বাধীনতা ইতিহাস তৃণমূল পর্যায়ে জানাতে হবে এবং শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে মুক্তিযোদ্ধার মূল্যবোধকে জাগিয়ে তুলতে হবে। তাতেই দেশের সার্বভৌমত্ব তথা স্বাধীনতা রক্ষা সম্ভব পর হবে। মানবাধিকার কর্মীরা কাগজে ও কলমে তাদের কর্মকে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন